তৃণমূল কর্মী বাড়ি ভাঙচুর করল তৃণমূল কর্মীরা, ঘটনায় আটক ৪ - The News Lion

তৃণমূল কর্মী বাড়ি ভাঙচুর করল তৃণমূল কর্মীরা, ঘটনায় আটক ৪


দি নিউজ লায়ন;   ওয়ার্ডে বিজেপি বেশি ভোট পেয়েছে এমনটাই অভিযোগ তুলে রবিবার রাতে উত্তর 24 পরগনা জেলার হাবরা কুড়ি নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা দেবাশিস সেন গুপ্তর বাড়িতে চড়াও হয় কিছু তৃণমূল কর্মী। দরজায় লাথি মারতে থাকে পাশের বাড়িতে চন্দনা দাস ও তার স্বামী প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তৃণমূল কর্মীরা। এরপর চন্দনা দাস এর বাড়িতে বেধড়ক ভাঙচুর চালায় স্থানীয় তৃণমূল কর্মী এমনটাই অভিযোগ চন্দনা দাস এর। ঘটনায় 4 জনকে আটক করেছে হাবরা থানার পুলিশ।


স্থানীয় সূত্রে জানা যায় রামকৃষ্ণ পল্লীর দেবাশিস সেনগুপ্ত ও শিখা সেনগুপ্ত বিজেপিকে ভোট দিয়েছে এমনটাই অভিযোগ তুলে রবিবার রাতে তাদের বাড়িতে চড়াও হন এক দল তৃণমূল কর্মী। এরপর পাশের বাড়ির চন্দনা দাস ও তার স্বামী প্রতিবাদ করতে গেলে তাদের বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা।


 বাইরে থাকা একটি নতুন মোটরবাইক ও জালনা দরজার কাচ ভাঙচুর করে। ঘটনার পর চন্দনা দাস এর পরিবারের লোকজন সোশ্যাল মিডিয়ায় আবেদন জানায় তাদের সাহায্যার্থে জন্য। এর পর ঘটনাস্থলে যায় হাবরা থানার পুলিশ রাতেই অভিযুক্ত চারজনকে আটক করে হাবড়া থানার পুলিশ। ঘটনার পর থেকেই আতংকের মধ্যে রয়েছেন দাস পরিবার।


বাড়ি ভাঙচুরের ঘটনায় চারজন গ্রেপ্তার হয় তাদের মধ্যে প্রথম হল পাপন বয়স 32 বাড়ি দক্ষিন হাবরা ঝরঝরিয়া তলা।

দ্বিতীয় ব্যক্তি নিরঞ্জন কারাটি বয়স 32 বাড়ি দক্ষিণ হাবরা ঝরঝরিয়া তলা। 

তৃতীয় ব্যক্তি হর বিলাস দেবনাথ 40 বাড়ি বানিপুর স্যাম সাহারা বাজার।

চতুর্থ ব্যক্তি মনোজ কর্মকার 40 বাড়ি বানিপুর শ্যাম সাহা বাজার।

 এদেরকে গ্রেফতার করে আজ বারাসত আদালতে পাঠানো হয় এদের বিরুদ্ধে 325/ 308/ 354/ 427/ 34/IPC.ACT. কেস হয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.